শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরের খান্দারপাড় ইউনিয়নে ছবিযুক্ত কার্ডের মাধ্যমে ভিজিএফ বিতরণ মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
দিদার হত্যা মামলায় মুকসুদপুর উপজেলা আ’লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান গ্রেফতার

দিদার হত্যা মামলায় মুকসুদপুর উপজেলা আ’লীগের সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান গ্রেফতার

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় মুকসুদপুর উপজেলার কাশালিয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম মিয়াকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ শনিবার (১৫ মার্চ) দুপুরে মুকসুদপুর উপজেলার কাশালিয়ার ইউনিয়ন পরিষদের পাশ থেকে তাকে গ্রেফতার করে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামী কাশালিয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সিরাজুল ইসলাম মিয়া এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, আসামীকে সদর থানার হস্তান্তর করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে। #

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com