শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
আমাদের দেশের সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কাশিয়ানীতে মানববন্ধন

আমাদের দেশের সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে কাশিয়ানীতে মানববন্ধন

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
দৈনিক আমার দেশের সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের করা মিথ্যা মামলার প্রতিবাদে গোপালগঞ্জের কাশিয়ানীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

রোববার (২৭ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে কাশিয়ানী সাংবাদিক পরিষদের আয়োজনে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সরদার মো. নুরুজ্জামান, কাশিয়ানী সাংবাদিক পরিষদের সভাপতি মো. ফায়েকুজ্জামান, সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন লিংকন, সহ-সভাপতি পরশ উজির, নুর ইসলাম লেলিন, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ জামান, জুয়েল হাসান, আশরাফুজ্জামান, লিটন সরদার, আল ইমরান, মো. পারভেজ প্রমুখ।

বক্তারা অবিলম্বে মিথ্যা ও ভিত্তিহীন মামলা প্রত্যাহার ও বিগত পতিত সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিদেশে টাকা পাচার ও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দাবি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com