শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:২২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

মুকসুদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

বাংলার নয়ন সংবাদঃ

“দ্বন্দ্বে কোন আনন্দ নাই, আপস করো ভাই লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, সারাদেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) সকালে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাদাত হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এম এ নাইম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

এসময় জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে একটি র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে, উপজেলা পরিষদ বিজয় সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com