শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে দরিদ্র মৎস্যজীবীদের মাঝে উপকরণ বিতরণ

মুকসুদপুরে দরিদ্র মৎস্যজীবীদের মাঝে উপকরণ বিতরণ

বাদশাহ মিয়াঃ

“দেশীয় মাছ রক্ষা পেলে, খাদ্য পুষ্টি সবই মেলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, ২০২৪-২০২৫ অর্থবছরে মৎস অধিদপ্তরাধীন দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় বিকল্প আয়বর্ধনমূলক উপকরণ সহায়তা কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ৭৫ জন দরিদ্র নিবন্ধিত মৎসজীবীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সকালে উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা কার্যালয়ের বাস্তবায়নে, উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা দেবালা চক্রবর্তী, উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম সহ উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন মৎস্যজীবীগন।

এসময় উপজেলার ৭৫ জন দরিদ্র নিবন্ধিত মৎসজীবীদের মাঝে উপকরণ হিসেবে ৭৫ টি বকনা বাছুর বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com