শনিবার, ২১ মার্চ ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে বিএনপি নেতা সেলিমুজ্জানের জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

মুকসুদপুরে বিএনপি নেতা সেলিমুজ্জানের জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় মুকসুদপুর উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের আয়োজনে, টেংরাখোলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা বিএনপির সহ সভাপতি আউয়াল ফকিরের সভাপতিত্বে এবং সেলিমমুজ্জামান সেলিমের রাজনৈতিক উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন মিন্টুর সঞ্চালনায়, এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ আলী মোল্লা, রবিউল ইসলাম, মোঃ শফিউল আলম, যুগ্ম সম্পাদক আব্দুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, দপ্তর সম্পাদক কাইয়ুম শরিফ, উপজেলা মৎসজীবী দলের সাধারণ সম্পাদক অনুপম সরকার, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মিরান শরিফ, পৌর বিএনপির সহ সভাপতি রুস্তম মোল্লা, যুব বিষয়ক সম্পাদক সেন্টু শেখ, শ্রমিক দল নেতা হাচান মিয়া, উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন, যুগ্ম সম্পাদক নাজমুল মিয়াসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া সহ দেশবাসীর জন্য দোয়া করা হয় এবং কেক কেটে সেলিমুজ্জামান সেলিমের জন্মদিন পালন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com