বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় প্রান গেলো তিন শ্রমিকের

মুকসুদপুরে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় প্রান গেলো তিন শ্রমিকের

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় চালকসহ প্রান গেলো তিন শ্রমিকের। এ ঘটনায় আহত হয়েছে পিকআপ ভ্যানে থাকা অপর একজন।
বৃহস্পতিবার (৮ মে) বিকেলে ঢাকা খুলনা মহাসড়কের উপজেলার দাসেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পিকআপ চালক লাবলু, ঢাকার দোহারের তানভীর ও বরিশালের উজিরপুর এলাকার নাজমুল । এদের বয়স ৩০ থেকে ৩৫ বছর ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, খুলনাগামী একটি পিকআপ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দাসের হাট মা ফিলিং স্টেশন এর সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে পিকআপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ সময় ওই পিকআপে থাকা চারজনের মধ্যে দুইজন ঘটনাস্থলে নিহত হয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে চিকিৎসা অবস্থায় একজনের মৃত্যু হয়। অপরজনের শারীরিক অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল পাঠায়।

মুকসুদপুর থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘটনা স্থলে দুইজন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর একজন মারা গেছে ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com