শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মী সম্মেলন

মুকসুদপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মী সম্মেলন

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ মে) বিকেলে মুকসুদপুর উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আয়োজনে কলেজ মোড়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মোঃ আবু সাঈদ বিন আক্কাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান মিজান।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক শেখ আব্দুর রহিমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আলহাজ্ব হাঃ মাওঃ ফরহাদ হোসেন, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি মাহাদী হাসান, সহ সভাপতি শফিকুল ইসলাম সবুজ, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাঃ কুতুবউদ্দিন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি বাইজিদ হোসাইন আব্দুল্লাহ।

এসময় সম্মেলনের প্রধান বক্তা মুকসুদপুর উপজেলা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপি দূর্ণীতিতে পাঁচ বারের চ্যাম্পিয়ান, এদেশের মানুষ বিএনপিকে দেখেছে ফ্যাসিস্ট হাসিনাকে দেখেছে, এবার সকল ইসলামি দল একজোট হয়ে নির্বাচন করবে এবং সরকার গঠন করবে ইনশাআল্লাহ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com