শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে ভ্যানের চাকায় ওড়না পেচিয়ে গৃহবধুর মৃত্যু

মুকসুদপুরে ভ্যানের চাকায় ওড়না পেচিয়ে গৃহবধুর মৃত্যু

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ভ্যানের চাকায় ওড়না পেচিয়ে আন্না বেগম (২০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
আজ বুধবার (২৮ মে) বেলা ১১টায় উপজেলার লোহাইড় বনগ্রাম সড়কের লোহাইড় মুন্সী বাড়ির কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহত আন্না বেগম লোহাইড় গ্রামের সোহেল মুন্সির স্ত্রী।

নিহতের স্বামী ও পুলিশ সূত্রে জানাগেছে, সকালে বনগ্রাম বাজার থেকে কেনাকাটা করে ব্যাটারী চালিত ভ্যানে চড়ে লোহাইড় গ্রামের বাড়িতে যাচ্ছিল। ভ্যানটি মুন্সী বাড়ির কাছে পৌছালে আন্না বেগমের গায়ে থাকা ওড়না ভ্যানের চাকায় ও গলায় পেচিয়ে রাস্তার উপর আছড়ে পড়ে । এতে সে মারান্তক আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক আন্নাকে মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানার ওসি মোঃ মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনী প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com