শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

বাংলার নয়ন সংবাদঃ

” শিশু থেকে প্রবীন পুষ্টিকর খাবার সর্বজনীন” এ প্রতিপাদ্যকে সামনে রেখে, গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ পালিত হয়েছে।

বুধবার (২৮ মে) দুপুরে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

২৮ মে থেকে ৩ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন করেন, পুষ্টি কমিটির সভাপতি ও মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।

মুকসুদপুর উজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ দ্বীপ সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা সমাজসেবা অফিসার মোশাররফ হোসেন, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ভীষ্মদেব মন্ডল, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও বাংলা টিভি প্রতিনিধি তারিকুল ইসলাম প্রমূখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com