শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
ডিজিএফআই-এর নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগে কোটালীপাড়ায় কথিত সাংবাদিক অংকন তালুকদার গ্রেফতার

ডিজিএফআই-এর নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগে কোটালীপাড়ায় কথিত সাংবাদিক অংকন তালুকদার গ্রেফতার

কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোয়েন্দা সংস্থা জিজিএফআই-এর নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির অভিযোগে গোপালগঞ্জের কোটালীপাড়া থেকে অংকন তালুকদার (৩০) নামের এক কথিত সাংবাদিক গ্রেফতার করেছে যৌথবাহিনী।

আজ শনিবার (১৪ জুন) কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়ন পরিষদ এলাকা থেকে ওই কথিত সাংবাদিককে গ্রেফতার করা হয়।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এস আই) মামুনুর রশীদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত কথিত সংবাদিক অংকন তালুকদার কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের অশোক তালুকদারের ছেলে।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এস আই) মামুনুর রশীদ জানান, কখনো ডিজিএফআই-এর সদস্য আবার কখনো নাম ভাঙ্গিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা দাবী করতেন কথিত সাংবাদিক অংকন তালুকদার।

গত ১৭ এপ্রিল এক ভাঙ্গারি ব্যবসায়ীর নিকট ডিজিএফআই ও এনএসআই-এর তথ্য থাকার দাবি করে চাঁদা দাবি করেন। একইভাবে রাধাগঞ্জ ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচির নিকট তার বিরুদ্ধে “ডিজিএফআই-এর কাছে তথ্য আছে” বলে ভয় দেখিয়ে টাকা আদায় করেন। পরে এসব ঘটনার তদন্তে প্রাথমিক সত্যতা পায় যৌথবাহিনী।

পরে আজ শনিবার দুপুরে অভিযান চালিয়ে রামশীল ইউনিয়ন পরিষদ এলাকা থেকে ওই কথিত সাংবাদিককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতকে কোটালীপাড়া থানায় হাস্তান্তর করে মামরা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, চাঁদাবাজির অভিযোগে বছর খানেক আগে গ্রেফতারকৃত অংকন তালুকদারকে কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি থেকে অব্যাহতি দেয় ডেইলী অবজারভার পত্রিকার কর্তৃপক্ষ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com