শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

মুকসুদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে ২০২৪-২৫ খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন (উফশী) ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ জুন) দুপুরে, মুকসুদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোঃ মোকতার হোসেন।

মুকসুদপুর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মুনমুন সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আঃ কাদের সরদার, গোপালগঞ্জ বিএডিসি আলু বীজ হিমাগারের উপপরিচালক কৃষিবিদ সঞ্জয় কুমার দেবনাথ, গোপালগঞ্জ বিএডিসি নির্বাহী প্রকৌশলী মোঃ আজিজুল ইসলাম, মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ, উপজেলা বিএডিসি প্রকৌশলী মেহেদী হুসাইন, কৃষি সম্প্রসারণ অফিসার আয়শা সিদ্দিকা, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস প্রমূখ।

এসময় আলোচনা সভা শেষে, ২৭৬ জন ক্ষুদ্র  প্রান্তিক কৃষকদের প্রত্যেককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার, ১০ কেজি এমওপি সার এবং ১ কেজি প্রদান করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com