শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে কাব-কার্নিভালের শিক্ষামূলক উৎসব

মুকসুদপুরে কাব-কার্নিভালের শিক্ষামূলক উৎসব

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে কাব-কার্নিভালের আনন্দময় ও শিক্ষামূলক উৎসব অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ জুন) দিনব্যাপী, সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসিমউদ্দীন (এস,জে) মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ আনন্দময় ও শিক্ষামূলক উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কাব-কার্নিভাল (কাব স্কাউটদের) জন্য বিশেষ ভাবে আয়োজিত একটি আনন্দময় ও শিক্ষামূলক উৎসব,যা শিশুদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, সহমর্মিতা এবং বিভিন্ন ধরনের দক্ষতা বৃদ্ধিতে, এটি কাব স্কাউটদের চমৎকার অভিজ্ঞতা তৈরীর লক্ষ্যে অনুষ্ঠানের উদ্বোধন করেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট কমিটির সভাপতি তাসনিম আক্তার।

এসময় উপস্থিত ছিলেন সরকারি মুকসুদপুর সাবের মিয়া জসীমুদ্দীন (এস,জে) মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউট কমিটির কমিশনার সুনীল চন্দ্র মন্ডল, উপজেলা স্কাউট কমিটির সাধারন সম্পাদক মো: লুলু হোসেন মুন্সী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুশান্ত বাড়ৈ, এস এম মাহাতাব উদ্দিন, সুজন কুমার সাহা, নবীন কুমার রায়, উপজেলা স্কাউট কমিটির সহ-সভাপতি আসমা খানম, যুগ্ম সাধারন সম্পাদক নুরুল ইসলাম বাকী, উপজেলা স্কাউট কমিটির উপ-সহকারী কমিশনার মো: কাইয়ুম শরীফ, কোষাধ্যক্ষ মো: ওহিদুল ইসলাম ও উপজেলা কাব লিডার হায়দার আলী মোল্লা হিরা প্রমূখ।

অনুষ্ঠানে উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ২১০জন শিক্ষার্থী কাব-কার্নিভাল আনন্দময় ও শিক্ষামূলক উৎসব অনুষ্ঠানে অংশ গ্রহণ করে। এসময় ৮ টি ইভেন্টের বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com