বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে এইস এস সি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে- জেলা প্রশাসক

নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে এইস এস সি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে- জেলা প্রশাসক

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে এইস এস সি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে, মুকসুদপুর সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে, গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান সাংবাদিকদের জানান,  নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে এবং কোন ধরনের প্রাকৃতিক দূর্যোগ ছাড়াই এইস এস সি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে এবং দায়িত্বরত কর্মকর্তাদের কঠোর নজরদারিতে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে সরকারি মুকসুদপুর কলেজ কেন্দ্র পরিদর্শন করেন, গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার, সরকারি মুকসুদপুর কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষ প্রফেসর মোঃ লুৎফর রহমান প্রমূখ।

এবছর মুকসুদপুর উপজেলার, সরকারি মুকসুদপুর কলেজ , বঙ্গরত্ন কলেজ,বাটিকামারী স্কুল এন্ড কলেজ,মুকসুদপুর কামিল মাদ্রাসা এই ৫টি কেন্দ্রে এইস এস সি ২০১৯ জন, আলিম ১২৩ জন, এইস এস সি (টিবিএম) ৪৬ জন মোট ২১৮৮ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com