শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে থানা মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি

মুকসুদপুরে থানা মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে থানা মসজিদের সামনে থেকে এক ব্যবসায়ীর মোটরসাইকেল চুরির অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী উপজেলার কমলাপুর গ্রামের আনোয়ার মুন্সীর ছেলে মোঃ আপান মুন্সী (৪০),

অভিযোগ সূত্রে জানাযায়, বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে তিনি তার ব্যবসার কাজে ব্যবহৃত লাল-কালো রঙের BAJAJ ব্র্যান্ডের পালসার ১৫০ সিসি মোটরসাইকেল (রেজিঃ নং- গোপালগঞ্জ-ল-১১-৭৫০৫) মুকসুদপুর থানা মসজিদের বিপরীতে ইমরানের বিল্ডিং এর সামনে লক করে রেখে বাজার করতে টেংরাখোলা বাজারে যান।

পরে দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে ফিরে এসে দেখেন, তার মোটরসাইকেলটি যথাস্থানে নেই। এরপর আশপাশের সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও মোটরসাইকেলটি আর পাওয়া যায়নি। তিনি ধারণা করছেন, ওই সময়ের মধ্যে অজ্ঞাত চোর বা চোরেরা সুযোগ বুঝে মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় স্থানীয় লোকজনও অবগত রয়েছেন বলে জানান আপন মুন্সী। পরে মোটরসাইকেলটি নিজ উদ্যোগে খোঁজাখুঁজির পরও ব্যর্থ হয়ে তিনি মুকসুদপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা কামাল বলেন, অভিযোগটি পেয়েছি, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com