শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে পুলিশের উপর হামলার ঘটনায় ৩৭ জনকে জেল হাজতে প্রেরন

মুকসুদপুরে পুলিশের উপর হামলার ঘটনায় ৩৭ জনকে জেল হাজতে প্রেরন

মাহামুদুল হাসান রাজন

গোপালগঞ্জের মুকসুদপুরে পুলিশের উপর হামলার মামলায় হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের অন্তর্র্বতীকালীন জামিন নেওয়া ৩৭ জন আসামিকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

আজ সোমবার (১৪ জুলাই) গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করলে বিজ্ঞ আদালত তা না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৬ মার্চ রাতে মুকসুদপুর থানাধীন পশারগাতি ইউনিয়নের কৃষ্ণাদিয়া এলাকায় পুলিশ বিশেষ অভিযানে গেলে চেয়ারম্যান আব্দুর রহমান মীরের নেতৃত্বে অন্তত ৩৭ জন নামধারীসহ ১০০/১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তি দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। এতে পুলিশের এসআই, এএসআই ও কনস্টেবলসহ একাধিক সদস্য গুরুতর আহত হন।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মুকসুদপুর থানায় মামলা দায়ের করে।

পরে আসামিরা হাইকোর্ট থেকে ৬ সপ্তাহের জামিন নেন। জামিনের মেয়াদ শেষে আজ সোমবার তারা গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাদের আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com