শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা বাড়িঘর ভাংচুর

মুকসুদপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা বাড়িঘর ভাংচুর

বাদশাহ মিয়াঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে জোরপূর্বক জমি দখলের চেষ্টা ও বাড়িঘর ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে।

বুধবার (২৩ জুলাই) সকালে উপজেলার মোচনা ইউনিয়নের ধোপাদি গ্রামের গোলাপ খাঁর ছেলে হাসান খাঁর বাড়িতে এ ঘটনা ঘটে। এতে হাসান খাঁ বাদী হয়ে মুকসুদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানাযায়, একই গ্রামের নুন্দি খাঁর ছেলে বাচ্চু খাঁ এবং বাচ্চু খাঁর ছেলে হ্রদয় খাঁসহ তার পরিবারের লোকজন,  হাসান খাঁ বাড়িতে না থাকার সুবাদে ভাড়া করা অজ্ঞাত আরো ৩ জন ব্যক্তি দেশিও অস্ত্রসহ উক্ত জমিতে থাকা হাসান খাঁর বসতবাড়িতে ভাঙচুর করে দখল করতে আসে। উক্ত জমি দখল করে বিবাদী দালান ঘর নির্মাণ এর কাজ শুরু করতে চাইলে হাসানের পরিবার বাধা নিষেধ করলে বিবাদীগণ তাদের উপর ক্ষিপ্ত হয়ে এই ঘটনা ঘটায়৷ এসময়ে বিবাদীগণ হাসান খাঁর বসতবাড়ির ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ভিতরে থাকা সকল প্রকার আসবাবপত্র ভাঙচুর করে।
ঘটনার এক পর্যায় হাসান খাঁ ৯৯৯ এ কল করলে মুকসুদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা এস আই রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজেদের মধ্যে জায়গা জমি ভাগ নিয়ে বিরোধ ছিল, এর সূত্র ধরে এ ঘটনা ঘটে। অভিযোগ দায়ের হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com