বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কোটালীপাড়া যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

কোটালীপাড়া যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মোঃ মশিউর রহমান, কোটালীপাড়া প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক রুবি বিশ্বাসকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিশেষ ক্ষমতা আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কোটালীপাড়া থানার এস এই আল আমিন।

এর আগে দিবাগত রাতে রুবি বিশ্বাসকে উপজেলার ছিটকীবাড়ি গ্রামের নিজ বাসা থেকে কোটালীপাড়া থানা পুলিশ গ্রেপ্তার করে।

গ্রেপ্তার রুবি বিশ্বাস উপজেলার ছিটকীবাড়ি গ্রামের সুজিত মন্ডলের স্ত্রী।

তিনি বলেন,গত ১৬ জুলাই কোটালীপাড়া উপজেলার ওয়াবদার হাট নামক স্থানে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতারা জড়ো হয়ে মহাসড়কে গাছ ফেলে বিক্ষোভ করে। এতে জনমনে আতঙ্ক ও জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়।এ ঘটনায় পুলিশিএক ‘শ ৫৫ জনকে জ্ঞাত ও এক হাজার পাঁচ শ’ জনকে অজ্ঞাত দেখিয়ে কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে।

এই মামলায় যুব মহিলা লীগ নেত্রী রুবি বিশ্বাসকে জেল হাজতে পাঠানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com