রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় বাস চালক নিহত, আহত ১০

মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় বাস চালক নিহত, আহত ১০

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে ঘটনাস্থলে বাসের চালক রফিকুল সিকদার নিহত ও ১০জন যাত্রী আহত হয়েছে । আহতদের উদ্ধার করে ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার রাত ১০টার দিকে উপজেলার বরইতলা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রফিকুল সিকদার পটুয়াখালী জেলার দশমনিয়া উপজেলার বেতাগী গ্ৰামের মানিক সিকদারের ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকিবুজ্জামান জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ঢাকাগামী চেয়ারম্যান পরিবহনের একটি যাত্রীবাহী বাস বরইতলা বাসস্ট্যান্ড এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে নিহত চালকের লাশ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com