রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

মুকসুদপুরে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা

বাদশাহ মিয়া
গোপালগঞ্জের মুকসুদপুরে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগষ্ট) সকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ দ্বীপ সাহার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা ও বাংলার নয়ন পত্রিকার সম্পাদক শহীদুল ইসলাম বেলায়েত, মুকসুদপুর সরকারি সাবের মিয়া জসিমউদদীন মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুনিল চন্দ্র মন্ডল, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ভীষ্মদেব মন্ডল, মুকসুদপুর পৌর নির্বাহী কর্মকর্তা মাসুদ আলম,
প্রমূখ।
আগামী ১২ অক্টোবর থেকে এক মাস ব্যাপী ৯ মাস বয়স থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের ১৮ কার্য দিবস টাইফয়েড ভ্যাকসিনের টিকা দেওয়া হবে। এতে প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং ৮ দিন কমিউনিটিতে এ টিকা কার্যক্রম চলবে। টিকা নেওয়ার পূর্বে সকলকে জন্ম নিবন্ধনের মাধ্যমে রেজিষ্ট্রেশন করতে হবে।
এসময়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগন, ইমাম এবং উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com