বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

মুকসুদপুরে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুর পৌর সদরে ফুটপাত দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে পৌর প্রশাসন।

বুধবার (২০ আগস্ট) বিকালে চৌরগী মোড় থেকে পোস্ট অফিস রোড পর্যন্ত এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পৌর কর্তৃপক্ষ।

এসময় মুকসুদপুর থানা পুলিশকে সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন মুকসুদপুর পৌর নির্বাহী কর্মকর্তা মাসুদ আলম।

পৌর নির্বাহী কর্মকর্তা মাসুদ আলম জানান, মানুষ যেন ফুটপাত দিয়ে নিরাপদে চলাচল করতে পারেন। সদর বাজারে যানজট মুক্ত রাখতে ও জনসাধারন নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারেন, সে লক্ষ্যে ফুটপাত দখলমুক্ত করতে বার বার নোটিশ দেওয়ার পরেও ফুটপাত ছাড়েননি ব্যাবসায়ীরা। ফুটপাত দখলমুক্ত করতে আজ এ অভিযান পরিচালনা করা হয়। ভবিষ্যতে শহরের কোনো ফুটপাত দখল করে দোকানপাট বসানো এবং দোকানের মালামাল রাখা যাবে না বলে জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com