শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ৮ নেতার পদত্যাগ

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের ৮ নেতার পদত্যাগ

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যক্তিগত কারণ দেখিয়ে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষনা দিয়েছেন আওয়ামী লীগের ৮ নেতা।

বৃহস্পতিবার (২১ আগষ্ট) বিকেলে উপজেলার ননীক্ষীর উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষনা দেন তারা।

সংবাদ সম্মেলনে ৮ জনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মনজ মৌলিক। তিনি লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের মুকসুদপুর উপজেলার ননীক্ষির ইউনিয়ন শাখার সর্বমোট ৮ জন পদত্যাগ করলাম। আমি মনজ মৌলিক, পিতাঃ মৃত রঞ্জিত মৌলিক, সহ সভাপতি, ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগ। কাজী মিজানুর রহমান, পিতাঃ মৃত কাজী আঃ মান্নান, সহ সভাপতি, ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগ। মোঃ নুর আলম মিয়া, পিতাঃ মৃত আঃ ছামাদ মিয়া, সভাপতি, ১নং ওয়ার্ড, ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগ। রাসেল শেখ, পিতাঃ ইকরাম শেখ, সহ প্রচার সম্পাদক, ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগ। জলিল কাজী, পিতাঃ মৃত আক্কেল কাজী, সাধারণ সম্পাদক, ননীক্ষির ইউনিয়ন সেচ্ছাসেবক লীগ। স্বপন শেখ, পিতাঃ তজু মিয়া, সদস্য, ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগ। সুবল রায়, পিতাঃ মৃত শ্রীপতি রায়, সাংগঠনিক সম্পাদক, ৬নং ওয়ার্ড, ননীক্ষির ইউনিয়ন আওয়ামী লীগ ও মোঃ আক্কাচ চোকদার, পিতা মোঃ ছরোয়ার জান চোকদার, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ শ্রম বিষয়ক সম্পাদক।

আমরা ননীক্ষীর ইউনিয়ন আওয়ামী লীগ শাখার সকল পদ থেকে স্বেচ্ছায়, স্ব-জ্ঞানে অব্যাহতি নিচ্ছি। আমরা দৃঢ়ভাবে জানাইতেছি যে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকব। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের উর্দ্ধে উঠে আমি ভবিষ্যেতেও দেশে ও জাতির কল্যানে কাজ করে যাবো ।
আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার ও আমাদের আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবেনা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com