শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
গোপালগঞ্জের সাধারণ মানুষকে নির্বিচারে মামলা দিয়ে কোনো ধরনের জুলুম করবেন না ….. ভিপি নুর

গোপালগঞ্জের সাধারণ মানুষকে নির্বিচারে মামলা দিয়ে কোনো ধরনের জুলুম করবেন না ….. ভিপি নুর

বাংলার নয়ন সংবাদ

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর প্রশাসনের উদ্দেশে বলেছেন, “সাধারণ মানুষকে নির্বিচারে মামলা দিয়ে কোনো ধরনের জুলুম করবেন না।”
আজ শুক্রবার সকালে গোপালগঞ্জের মুকসুদপুর কলেজ মোড়ে জেলা গণঅধিকার পরিষদের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
নুর বলেন, “বাঙালির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে সাংবাদিক নির্মল সেন, ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার, মতুয়া সম্প্রদায়ের হরি চাঁদ ঠাকুর, জাতীয় দলের ক্রিকেটার রকিবুল হাসান, সংগীতশিল্পী ফিরোজা বেগম ও চলচ্চিত্র পরিচালক কাজী হায়াত—বহু গুণীজনের জন্ম এই গোপালগঞ্জে। তাই গোপালগঞ্জের সব মানুষকে খারাপ ভাবা ঠিক নয়। ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এই অঞ্চল।”
তিনি আরও বলেন, “আমাদের সুযোগ ছিল, সুবিধাবাদী রাজনীতি করলে শেখ হাসিনার কেবিনেটে সবচেয়ে ভালো মন্ত্রী হতে পারতাম, শত শত কোটি টাকার মালিক হতে পারতাম। কিন্তু আমরা আপস করিনি। রাজনীতিকে জনগণের কাছে নিয়ে যেতে হবে, জনগণের কাছে দায়বদ্ধ করতে হবে। জনগণের প্রতিনিধিদের প্রকৃত নেতা বানাতে হবে।”
ভিপি নুর নতুন রাজনৈতিক কাঠামোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, “নতুন বাংলাদেশ গড়তে হলে পুরোনো রাজনৈতিক বন্দোবস্তে নির্বাচন নয়। নতুন বন্দোবস্ত নিয়ে আলোচনা চলছে—যেখানে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, উচ্চকক্ষ গঠিত হবে পিআর পদ্ধতিতে। ধাপে ধাপে আমাদের সে দিকেই এগোতে হবে।”
পথসভায় সভাপতিত্ব করেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি আল আমিন সরদার এবং সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অপু মুন্সি।
সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট ফিরোজুর রহমান, উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম, মাহফুজুর রহমান, যুব অধিকার পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক হোসেন, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোল্লা ইব্রাহিম, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শেখ মোজাহিদ ও মুকসুদপুর উপজেলা আহ্বায়ক মোহাম্মদ আলি প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com