শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

বাংলার নয়ন সংবাদঃ

“মাতৃদুগ্ধকে অগ্রাধিকার দিন, টেকসই সহায়ক ব্যবস্থা গড়ে তুলুন” প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৫ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ আগস্ট) সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে, স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ আলোচনা সভা হয়। বক্তারা মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরে বলেন, শিশুর জন্মের পর প্রথম এক ঘণ্টার মধ্যেই মায়ের দুধ খাওয়ালে মৃত্যুঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়। ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে এক ফোঁটা পানিও না দিয়ে শুধু মায়ের দুধ খাওয়ানো হলে শিশুমৃত্যুর হারও কমে আসে। নবজাতকের জন্য প্রথম দুধ বা ‘শালদুধ’কে শিশুর প্রথম টিকা হিসেবে অভিহিত করা হয়, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শারীরিক ও মানসিক বিকাশে বিশেষ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন। উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ভীষ্মদেব মন্ডল, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি ছিরু মিয়া,মুকসুদপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি তারিকুল ইসলাম, মুকসুদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু শরিফ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

আলোচনা সভার পূর্বে একটি র‍্যালি বের হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com