শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে মসজিদের ও সরকারি জায়গা দখলের অভিযোগ শুকুর আলীর বিরুদ্ধে

মুকসুদপুরে মসজিদের ও সরকারি জায়গা দখলের অভিযোগ শুকুর আলীর বিরুদ্ধে

গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে মসজিদের ও সরকারি জায়গা দখলের অভিযোগ উঠেছে প্রভাবশালী এক ব্যক্তির বিরুদ্ধে। পরে এ বিষয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসক বরাবর মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গণস্বাক্ষর দিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন গ্রামবাসী।।

অভিযোগ সূত্রে জানাযায়, মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় ২০৪ নং মৌজার ৪২২ নং দাগের মসজিদের পাশে সরকারি জায়গা অবৈধভাবে দখল করে বেশ কয়েকটি ঘর নির্মাণ করেছেন ননীক্ষীর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রভাবশালী শুকুর আলী চোকদার। অভিযোগে আরো জানাযায় শুকুর আলী চোকদার আওয়ামী লীগ সরকারের আমলে প্রভাব খাটিয়ে সরকারি জায়গা গুলো দখল করে রেখেছে, এমনকি অবৈধভাবে দখলকৃত সেই জায়গায় তিনি বসবাস করে আসছেন। এলাকাবাসীর দাবি জায়গাটি অবৈধ দখলমুক্ত করে জনস্বার্থে উন্মুক্ত করে দিলে মসজিদের মুসল্লিরা সহ সাধারণ পথচারীরা উপকৃত হবেন।

এ বিষয়ে অভিযুক্ত শুকুর আলী চোকদারের বাড়িতে একাধিকবার গিয়েও তাকে বাড়িতে না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (যুগ্মসচিব) মুহম্মদ কামরুজ্জামান এ বিষয়ে জানান, অভিযোগ পেয়েছি তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com