শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
মুকসুদপুরে ওলামা মাশায়েখ ও সুধী সমাবেশ

মুকসুদপুরে ওলামা মাশায়েখ ও সুধী সমাবেশ

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুরে ওলামা মাশায়েখ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ১১ অক্টোবর) সকালে মুকসুদপুর জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে উপজেলা মডেল মসজিদ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের আহ্বায়ক হযরত মাওলানা মুফতি শারাফত উল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত গোপালগঞ্জ -১ আসনের সংসদ সদস্য প্রার্থী, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান।

উপজেলা জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের সদস্য সচিব মাওলানা শফিকুল ইসলাম সবুজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুকসুদপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আলহাজ্ব হাঃ মাওঃ মোঃ ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা বাংলাদেশ মুজাহিদ কমিটির ছদর আলহাজ্ব মাওঃ মোঃ ফায়েক উজ্জামান, পৌর ছদর মোঃ বজলুর রহমান মোল্লা, সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান, উপজেলা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের সভাপতি মোঃ রত্তন মোল্লা, সাধারণ সম্পাদক ক্বারী মোঃ আলামিন মোল্লা, পৌর সভাপতি মোঃ কামাল হোসেন, উপজেলা ইসলামী যুব আন্দোলনের সভাপতি হাফেজ মোঃ মাহাদী হাসান, সাধারণ সম্পাদক হাফেজ মোঃ তৈয়াবুর রহমান, পৌর সভাপতি মোঃ সাগর ইসলাম হারুন, উপজেলা ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মুফতি আবু সাঈদ বিন আক্কাস, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সরকারি মুকসুদপুর কলেজ শাখার সভাপতি আব্দুর রহমান প্রমূখ।

এসময়, মুকসুদপুর উপজেলা জাতীয় ওলামা মশায়েখ আইম্মা পরিষদের পুরাতন কমিটি বিলুপ্ত করে, মাওঃ ইমরান হোসাইনকে সভাপতি এবং হাঃ মাওঃ শফিকুল ইসলাম সবুজকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com