বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে আগুনে বসত ঘর পুড়ে ছাই, কয়েক লাখ টাকার ক্ষতি

মুকসুদপুরে আগুনে বসত ঘর পুড়ে ছাই, কয়েক লাখ টাকার ক্ষতি

ইয়াদ আলীঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দক্ষিন জলিরপাড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি বসত ঘর পুড়ে ছাই হয়েছে গেছে। এতে বেশ কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।
রবিবার (১২ অক্টোবর) সকালে মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নে দক্ষিন জলিরপাড় গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশনের মেহেদী হাসান জানান, উপজেলার দক্ষিন জলিপাড় গ্রামের মৃত সুভাস বিশ্বাসের ছেলে সুশান্ত বিশ্বাসের টিনের ঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে সুশান্ত বিশ্বাসের বসত বাড়িসহ ২টি বাড়ি পুড়ে যায়। পরে খবর পেয়ে মুকসুদপুর ও টেকেরহাট ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গেলে স্থানীয়রাই ১ ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা না ঘটলেও পরিবারের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। তবে ক্ষতির পরিমান নিরুপন করা সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্থ সুশান্ত বিশ্বাস বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে আমার বসত ঘরের সবকিছু পুড়ে গেছে। এখন পরিবার নিয়ে খোলা আকাশের নীচে থাকতে হবে।
দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com