সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত

মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত

Oplus_131072

বাংলার নয়ন সংবাদ

গোপালগঞ্জের মুকসুদপুরে আকরাম বিশ্বাস (৫০) নামে এক পথচারী বাসের চাপায় নিহত হয়েছে। বুধবার ( ২৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার গেড়াখোলা ব্রীজ এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে ঢাকাগামী ওয়েকাম পরিবহন ( ঢাকা মেট্রো ব-১২-৪০৭৯) গোপালগঞ্জগামী অজ্ঞাত কন্টেনারের সাথে মুখোমুকি সংঘর্ষ হয় । এসময় ঘটনাস্থলে পথচারী আকরাম বিশ্বাস গুরুত্বর আহত হলে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তিনি নিহত হয়। নিহত আকরাম বিশ্বাস উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে।

মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে জানান, বাস ও অজ্ঞাত কন্টেনারের মুখোমুখি সংঘর্ষে পথচারী নিহত হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে । বর্তমানে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক আছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com