শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ

Oplus_131072

বাংলার নয়ন সংবাদ
গোপালগঞ্জের মুকসুদপুরে মায়ের দোয়া নার্সারির মালিক লিটন তালুকদার, শিক্ষার্থীদের মাঝে সাড়ে পাঁচশত গাছের চারা বিতরণ করেছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে, উপজেলার ৪৯ নং খালিসাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, প্রধান শিক্ষক দিলরুবা আফরোজ কুসুম, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরিফ, উপজেলা কৃষকদলের সভাপতি মিজানুর রহমান, মহারাজপুর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য লাকি আক্তার, ওয়ার্ড বিএনপির সভাপতি মিলু তালুকদার, বিএনপি নেতা সাজেদুর রহমান মুরাদ মৃধা, জামাল মোল্লা, নজরুল ইসলাম, জুয়েল শেখ প্রমুখ।

মায়ের দোয়া নার্সারির মালিক লিটন তালুকদার জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচিতে উদ্বুদ্ধ হয়ে তিনি নিজ উদ্যোগে গাছের চারা বিতরণের কার্যক্রম শুরু করেছেন।
তিনি বলেন, “গাছের চারা বিতরণের মূল উদ্দেশ্য হলো একজন শিক্ষার্থী প্রাথমিক পর্যায়ে একটি বনজ গাছ রোপণ করলে, কলেজ পর্যায়ে গিয়ে সেই গাছ বিক্রি করে তার উচ্চশিক্ষার খরচের কিছুটা হলেও জোগান দিতে পারে। এর মাধ্যমে একদিকে যেমন শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের প্রতি আগ্রহ সৃষ্টি হবে, অন্যদিকে তারা পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।”

গাছের চারা বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে বৃক্ষরোপণের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে পরিবেশবান্ধব ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি দেশের সবুজায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব হবে।

এসময় শিক্ষার্থীদের মাঝে আম, কাঁঠাল, লেবু, পেয়ারা ও মেহগনি গাছের মোট ৫৫০ টি গাছের চারা বিতরণ করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com