বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মুকসুদপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শহিদুল ইসলাম:
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বিনামূল্যে তিন শতাধিক সুবিধা বঞ্চিত মানুষকে ফ্রি চিকিৎসা করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার জলিরপাড় জে.কে.এমবি মল্লিক উচ্চবিদ্যালয় ছাত্র কল্যাণ সংঘ এ আয়োজন করে।

এতে সার্বিক সহযোগিতায় ছিলেন জলিরপাড় বাজার ডিজিটাল ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টার। এখানে চিকিৎসা প্রদান করেন ডা: পল্লব মজুমদার এম বি.বি এস (ডি.ইউ) পি.জি.টি (অর্থোপেডিক্স), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।

ডা: শিবাজী বিশ্বাস এম.বি.বি এস (ঢাকা) সি-কার্ড (হার্ট ফাউন্ডেশন) এফসিপি এস (ঢাকা) সিএমইউ। ডা: কল্যাণ কৃষ্ণ বর (অর্ণব) এম বি.বি এস (ঢাকা) পি.জি.টি (মেডিসিন) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। মেডিকেল টেকনোলজিষ্ট ছিলেন সঞ্জিত বালা।

জলিরপাড় ডিজিটাল ল্যাব এইড ডায়াগনষ্টিক সেন্টার এর পরিচালক সঞ্জিত বালা বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে গরীব ও দুঃস্থ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের’ আয়োজন করা হয়েছে। প্রায় তিন শতাধিক মানুষকে ফ্রি রক্ত পরীক্ষা ও ওষুধের ব্যবস্থা করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com