শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
ভাঙ্গায় অসহায়, দুস্থ ও এতিম শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ভাঙ্গায় অসহায়, দুস্থ ও এতিম শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ওবায়দুর রহমান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় অসহায়, দুস্থ ও এতিম শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি আলহাজ্ব আলী ভূঁইয়া।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় আলহাজ্ব আলী ভূঁইয়ার প্রতিষ্ঠিত উপজেলার আলগী ইউনিয়নের শাহ্ মল্লিকদী মাখঝানুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় মহিলা ও পুরুষদের একাধিক সাড়ীতে ছয়শ কম্বল বিতরণ করা হয়।

এ সময় তিনি বলেন, যারা অসহায়, গরীব দুস্থ শীতে অনেক কষ্টের মধ্যে দিন অতিবাহিত করছে তাদের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। তিনি মাদ্রাসা ও এতিমখানা সম্প্রসারণে সকলের দোয়া কামনা করেন। সমাজের বিত্তবানদের প্রতি স্ব স্ব স্থান থেকে অসহায়, দুস্থদের পাশে সহমর্মিতার সাথে এগিয়ে আসার আহŸান জানান।

ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার মোঃ এসকেনদার ভূঁইয়া বলেন, দান করলে বাড়ে কমে না, আল্লাহ বরকত দেয়। ইতোপূর্বে অর্ধশতাধিক অসহায় ও গরীবদের বাসস্থানের জন্য ঘর তৈরি ও ৩০ টি ভ্যানগাড়ী বিতরণ করেছেন আলী ভূঁইয়া। ইউপি চেয়ারম্যান কাউসার ভূঁইয়া এ সময় উপস্থিত ছিলেন। কম্বল নিতে আসা বয়স্ক মহিলা ও পুরুষদের অনেককেই আবেগ আপ্লুত খুশি মনে ফিরতে দেখা গেছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com