বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
ভাঙ্গায় ৩৫ কেজি গাঁজাসহ মহিলা গ্রেফতার

ভাঙ্গায় ৩৫ কেজি গাঁজাসহ মহিলা গ্রেফতার

ওবায়দুর রহমান, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় পয়ত্রিশ কেজি গাঁজা সহ স্বপ্না বেগমকে (৩৫) গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টায় হামিরদী ইউনিয়নের গজারিয়া গ্রামের বসত ঘর থেকে তাকে আটক করা হয়।

স্বপ্না বেগম ওই গ্রামের জিয়ার ওরফে জিয়া মাতুব্বরের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, দীর্ঘদিন যাবৎ সে ও তার পরিবারের সদস্যরা মাদক ব্যবসায়ের সাথে জড়িত।

একাধিকবার মাদক সহ পৃথক ভাবে তাদের পরিবারের সদস্যদেরকে পুলিশ আটক করে। ছাড়া পেয়ে তারা পুনরায় এলাকা ও এলাকার বাহিরে ব্যবসা চালিয়ে যাচ্ছে। যথাযথ আইন প্রয়োগের মাধ্যমে তাদের শাস্তির দাবী জানান এলাকাবাসীরা।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) গাজী রবিউল ইসলাম বলেন, বিপুল পরিমাণ গাঁজা মজুদ সহ বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে অফিসার ইনচার্জ সহ থানা পুলিশের একটি দল নিয়ে তার বাড়ীতে তল্লাশী চালানো হয়।

এ সময় ঘরের ড্রামের মধ্যে চাদর দিয়ে লুকিয়ে রাখা সাতটি ব্যাগে মোট ৩৫ কেজি গাঁজা উদ্ধার সহ হাতেনাতে তাকে গ্রেফতার করে থানায় আনা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওসমান শিকদার পালিয়ে যায়। তাকে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ব্যপারে থানায় মাদক মামলা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com