বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

তারিকুল ইসলামঃ

গোপালগঞ্জের মুকসুদপুর দ্রুতগামী একটি প্রাইভেটকার
নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে রাস্তার খাদে পড়ে যায় । এসময় প্রাইভেটকারটিতে সিলিন্ডার বিস্ফরনে আগুন ধরে যায় । এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয় এবং অপর দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যায় । রোববার বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার তপারকান্দি ১৪ নং ব্রীজের নিকট এ ঘটনা ঘটে । পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার কুয়াকাটা থেকে ঢাকার ফেরার পথে বিকাল সাড়ে তিনটার দিকে ঢাকা-
বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার তপারকান্দি ১৪ নং ব্রীজের নিকট আসলে স্প্রীড ব্রেকারে ধাক্কা লেগে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার খাদে পড়ে সিলিন্ডার বিস্ফরনে আগুন ধরে যায় । নিহতরা হলো নারায়নগঞ্জের ফতুল্লার ফরিদ শেখ (৩৫), ননারায়নগঞ্জের কাশিপুরের দেওয়ানবাড়ির শাহিন শেখ (৩৮), চাদপুরের ফরিদগঞ্জের মাসুদ শেখ, খোকন,মান্নান । তবে খোকন ও মান্নানের ঠিকানা এখন পর্যন্ত পাওয়া যায় নি । ভাংগা হাইওয়ে থানার ওসি আতাউর রহমান ঘটনা নিশ্চিত করেছে ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com