বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
গোপালগঞ্জের মুকসুদপুরে মাইক্রোবাসের চাপায় নারীর মৃত্যু

গোপালগঞ্জের মুকসুদপুরে মাইক্রোবাসের চাপায় নারীর মৃত্যু

তারিকুল ইসলামঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কলেজ মোড় নামক স্থানে মাইক্রোবাসের চাপায় খুশি বেগম (৪৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কলেজ মোড়ে রাস্তা পারাপার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খুশি বেগম উপজেলা সদরের কলেজ মোড়ের মৃত হক সাহেবের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮ টা ৩০ মিনিটের দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কলেজ মোড়ের রাস্তা পারাপারের সময় মাওয়া থেকে খুলনাগামী একটি মাইক্রোবাস খুশি বেগমকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মুকসুদপুর থানার ওসি (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম দুর্ঘটনায় মহিলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com