শুক্রবার, ১৫ মে ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরের খান্দারপাড় ইউনিয়নে ছবিযুক্ত কার্ডের মাধ্যমে ভিজিএফ বিতরণ মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
মুকসুদপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় সুমন খান নিহত

মুকসুদপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় সুমন খান নিহত

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুরে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় সুমন খান (২৭) নিহত হয়েছে। শুক্রবার দুপুরে গোবিন্দপুর ইউনিয়নের ঢাকপাড় গ্রামে প্রতিপক্ষের হামলায় আলী খানের ছেলে সুমন খান মারাত্মক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য মুকসুদপুর হাসপাতালে নেয়। রোগীর অবস্থা আশঙ্কাজনক দেখে কর্ত্যবরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ফরিদপুর মেডেকেলে নিলে তার মৃত্যু হয়। এই ঘটনায় আরও ২জন আহত হয়েছে। আহতরা হলেন বিল্লাল খান ও রিপন খান।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার বিকালে আলী খান গ্রুপের লোকজন বিল্লাল খান গ্রুপের রুহুল শেখকে মারধর করে। এই ঘটনার জের ধরে শুক্রবার দুপুরে বিল্লাল খান গ্রুপের লোকজন অতর্কিত হামলা করলে এই ঘটনা ঘটায়।

মুকসুদপুর থানার ওসি তদন্ত আমিনুর রহমান নিহতের ঘটনা নিশ্চিত করে বলেন পূর্ব শত্রুতার জের ধরে হামলার ঘটনায় সুমন খান নিহত হয়েছে। এই ঘটনায় ২টি বাড়ি ভাংচুর হয়েছে। পরে মুকসুদপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রতিপক্ষ এলাকায় না থাকায় এখনও কাউকে গ্রেফতার করা যায়নি। লাশ ফরিদপুর মেডিকেল থেকে আনার পরে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হবে বলে তিনি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com