শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরের খান্দারপাড় ইউনিয়নে ছবিযুক্ত কার্ডের মাধ্যমে ভিজিএফ বিতরণ মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
মুকসুদপুরে মাস্ক পরা নিশ্চিত করনে ইউএনও’র অভিযান

মুকসুদপুরে মাস্ক পরা নিশ্চিত করনে ইউএনও’র অভিযান

তারিকুল ইসলামঃ
চলমান শীতে মহামারী করোনাভাইরাসের ২য় ধাক্কা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর নিদের্শনাক্রমে গোপালগঞ্জের মুকসুদপুরে জন সাধারণের মাস্ক পরা নিশ্চিত করনে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার
সকালে মুকসুদপুর উপজেলা সদর বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও সদর বাজারের ফুটপথ দখল মুক্ত করা হয়। এসময় যাদের মাস্ক নেই তাদের মাস্ক পরিয়ে দেয়া হয় এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে গুরুত্বারোপ করা হয়। অভিযান পরিচালনা করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ। এসময় উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া, উপজেলা সহকারী কমিশনার ভুমি আসমত হোসেন, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফাইজুল ইসলাম প্রমুখ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন চলমান শীতকালে মহামারী করোনাভাইরাসের ২য় ধাক্কা মোকাবেলায় জনসাধারণের স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক পরিধান নিশ্চিত করনের লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হলো। পরবর্তীতে কেউ যদি ঘরের বাইরে মাস্ক ব্যতিত বের হয় এবং বাজারে এবং অফিস আদালতে মাস্ক ছাড়া প্রবেশ করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। বিনা লাইসেন্সে যেখানে সেখানে গ্যাস সিলিন্ডার ও অন্যান্য দাহ্য পদার্থ রেখে যারা বিক্রি
করছিলেন অবিলম্বে তা সরিয়ে ফেলতে নির্দেশ দেন এবং লাইসেন্স ছাড়া এসব দাহ্য পদার্থ কেউ বিক্রি করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি ব্যবসায়ীদের সর্তক করে দেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com