শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলায় মুকসুদপুরের গোহালায় মানববন্ধন ও বিক্ষোভ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলায় মুকসুদপুরের গোহালায় মানববন্ধন ও বিক্ষোভ

শহিদুল ইসলাম:
গোপালগঞ্জের মুকসুদপুরের গোহালায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলা এবং জঙ্গিবাদ, মৌলবাদের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকালে মুকসুদপুর উপজেলার টেকেরহাট – গোপালগঞ্জ মহাসড়কের গঙ্গারামপুর বাসষ্ট্যান্ডে ফেরদৌস জুটমিলের পরিচালক প্রশাসন আজাদ মাতুব্বরের আয়োজনে ফেরদৌস জুটমিলের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম মাতুব্বরের নেতৃত্বে ৫শতাধিক মানুষ মানববন্ধনে অংশগ্রহন করেন।

পরে একটি বিক্ষোভ মিছিল ওখান থেকে শুরু হয়ে গোহালা বাজারে গিয়ে শেষ হয়।

মোঃ সেলিম মাতুব্বরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, সাবেক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বন্দে আলী মাতুব্বর, সাবেক ইউনিয়ন যুবলীগ সভাপতি বাচ্চু চোকদার, নাসির শেখ, আবু তালেব শেখ প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী ঘাতক পাকিস্তানি দালাল উগ্র জঙ্গিবাদ মৌলবাদ গোষ্ঠী রাতের আঁধারে কুষ্টিয়ায় ৫ রাস্তার মোড়ে নির্মানাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুর কারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com