শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরের খান্দারপাড় ইউনিয়নে ছবিযুক্ত কার্ডের মাধ্যমে ভিজিএফ বিতরণ মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
গোপালগঞ্জে সৌদি প্রবাসীকে কুপিয়েছে প্রতিপক্ষ

গোপালগঞ্জে সৌদি প্রবাসীকে কুপিয়েছে প্রতিপক্ষ

গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে কাসেদ শেখ (৫০) নামের এক সৌদি প্রাবাসীকে পিটিয়ে ও কুপিয়ে মারাত্মক আহত করেছে প্রতিপক্ষের লোকজন। এসময় প্রবাসীর ভাতিজা একিন শেখকেও (২৭) পিটিয়ে ও কুপিয়ে আহত করে তারা। গত বুধবার সদর উপজেলার বৌলতলী খেয়াঘাট এলকায় এ ঘটনা ঘটে। আহত দুইজন গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।
আহত কাসেদ শেখের ছেলে মোঃ সাজিদ শেখ জানান, আমাদের প্রতিবেশি কলপুর গ্রামের কুটি মিয়া উকিলের ছেলে হুমায়ুন উকিল, টিটু উকিল, পিন্টু উকিল ও হিটু উকিলের সাথে জমি জমা নিয়ে বিরোধ রয়েছে। তারই জের ধরে বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বৌলতলী যাওয়ার পথে বৌলতলী খেয়াঘাট এলাকায় হুমায়ুন, টিটু, পিন্টু, হিটু ও রনিসহ বেশ কয়েকজন হামলা চালিয়ে আমার বাবা ও চাচাতো ভাইকে বেধড়ক মারপিঠ এবং কুপিয়ে জখম করে। এসময় চাচার কাছে থাকা ৭০ হাজার টাকা তারা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা উদ্ধার কারে তাদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। হামলাকারীদের বিরুদ্ধে এর আগে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান সাজিদ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com