বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে পড়ে যায় । এতে চালকসহ দুইজন নিহত হয়েছে এবং একজন আহত হয়েছে । বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ১নং ব্রীজের নিকট এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলো কুষ্টিয়া জেলার ফুকসা এলাকার মুছা মৃধার ছেলে ট্রাক চালক সজীব মৃধা (২৩) ও ঝিনাইদহ জেলার মধুপুর উপজেলার চাপরাইন এলাকার ওমর ফারুকের ছেলে শ্রমিক শাহিন (২৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ভোর রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চরপ্রসন্নদী ১নং ব্রীজের নিকট বরিশাল গামী পাথর বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে পড়ে যায় এবং ট্রাকের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায় । এসময় চালক সজীব ট্রাকের ভিতর চাপা লেগে ঘটনাস্থলেই নিহত হয় এবং শ্রমিক শাহিনসহ দুইজনকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে রাজৈর হাসপাতালে নেয়ার পর শ্রমিক শাহিনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে । এসময় মহাসড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে যায় । এতে ভোগান্তির শিকার হয় দুরপাল্লার সাধারন যাত্রীরা । পরে খবর পেয়ে ভাংগা থানা হাইওয়ে পুলিশ ও রাজৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালায় এবং যানচলাচল স্বাভাবিক করে । ঘটনাস্থলে উদ্ধার কাজে উপস্থিত ভাংগা হাইওয়ে থানার এএসআই মোঃ আবদুল জব্বার মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com