বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
কাশিয়ানীতে মার্কেট দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিয়ানীতে মার্কেট দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইলের ধূসর বটতলার রিয়াদ মার্কেট জোরপূর্বক মার্কেট দখল, ভাড়াটিয়াদের দোকান থেকে বের করে দিয়ে তালা লাগানো ও মালামাল লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মার্কেটের মালিক মোহাম্মদ মুন্সীর স্ত্রী ছালমা বেগম।

শনিবার (২০ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় রিয়াদ মার্কেটের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ছালমা বেগমের ছেলে দীপু মুন্সী।
তিনি বলেন, গত ১৭ ফেব্রুয়ারি ধূসর বটতলায় অবস্থিত আমাদের রিয়াদ মার্কেটে রাতইল গ্রামের ভূমিদস্যূ শরীফ মুন্সীর নেতৃত্বে শহিদ সরদার, হামিম মুন্সী, সজীব সরদার, রাজিব সরদার, রুবেল সরদার, চান্দু খাঁ, কাজল খাঁ, হাফিজুর মুন্সীসহ ৫/৬ জন লোক প্রবেশ করেন। তারা মার্কেটে প্রবেশ করে জোরপূর্বক আমাদের ভাড়াটিয়াদের মার্কেটের দোকান থেকে বের করে দিয়ে সবগুলো দোকানে তালা লাগিয়ে তাদের দখলে নিয়ে নেয়। আমাদের তালা লাগানো রুমগুলোর তালা ভেঙে তারা প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।

তিনি আরো বলেন, দখলকারীরা মার্কেট দখলের সময় আমাকে বলে ‘পিছনে তাকাবি না, তাকালে তোকে কুপিয়ে টুকরো টুকরো করে ফেরবো।’ বলে হুমকি দেয়। এহেন পরিস্থিতিতে পরিবার-পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভূগছি।

তিনি সংবাদ সম্মেলনে মার্কেট ফিরে পেতে ও জীবনের নিরাপত্তা পেতে মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ সদস্য, জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন ভূক্তভোগী পরিবার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com