বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
মধুখালী পাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ড

মধুখালী পাট বাজারে ভয়াবহ অগ্নিকান্ড

এস.এম আকাশ, ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী পাট বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে সোহেল ট্রেডার্স সহ ৬টি দোকান ভস্মিভুত হয়ে প্রায় তিন কোটি টাকার ক্ষতি হয়েছে। এরমধ্যে বিএনপি নেতা গোলাম মুনসুর নান্নুর প্রায় এক কোটি টাকার ভুষিমাল পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ১ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তফা মনোয়ার ও পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমনের আন্তরিক প্রচেষ্টা ও সহযোগিতায় ফরিদপুর ও মধুখালী ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় সাড়ে ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে। তবে অগ্নিকান্ডের সূত্রপাত কিভাবে তা এ সংবাদ লেখা পর্যন্ত জানা যায়নি। পনির ব্যবস্থা না থাকার কারনে অগ্নিকান্ডে ক্ষয়-ক্ষতির পরিমান বেশী হয়েছে বলে এলাকাবাসীর অভিযোগ। বাজারের সাথে একটি সরকারি পুকুর থাকলেও দখলকারীদের কারনে প্রায় ভরাট হয়ে যাচ্ছে বলেও অনেকে অভিযোগ করেন।

তাদের বক্তব্য পুকুরটি দখল মুক্ত থাকলে পুকুরে পানি থাকত এবং আগুন নিভাতে দ্রুত ব্যবস্থা গ্রহন করতে পারত ফায়ার সার্ভিস কর্মীরা। তাতে করে ক্ষয়-ক্ষতি অনেক কমহত। অগ্নিকান্ডে প্রায় ১ কোটি টাকার ভুষিমাল, ২হাজার ১২ মন পাট, ১২০ মন ধান, ৫৮ মন মূসুরি, সরিষা ২৫ মন ও হার্ডওয়ারের দোকান এবং ঘর মালিকের ৬টি ঘরসহ প্রায় দেড় কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। ক্ষতি সাধিত ব্যবসায়ীরা হলো গোলাম মুনসুর নান্নু, মো. হারুনর রশিদ, লিটন বিশ^াস, সোহেল রানা, রাব্বি হাসান রুবেল, নজরুল ইসলাম, সোলাইমান বিশ^াস, টিফিন সরকার, সুজিত শীল, বাচ্চু তালুকদার, ইমরান মিয়া, আনোয়ার মিয়া সহ অন্যান্য ব্যবসায়ীর ক্ষতি সাধিত হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com