বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ভালোবেসে বিয়ে, স্বামীর হাতে স্ত্রী খুন প্রেমের টানে কুড়িগ্রামের মুসলিম তরুণীর মুকসুদপুরের হিন্দু প্রেমিকের বাড়িতে অবস্থান মুকসুদপুরে নিখোঁজের ৩ দিন পর পুকুরে ভাসলো বৃদ্ধের মরদেহ গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ
করোনা ২য় ধাপ মোকাবেলায় মুকসুদপুর থানা পুলিশের মাস্ক বিতরণ

করোনা ২য় ধাপ মোকাবেলায় মুকসুদপুর থানা পুলিশের মাস্ক বিতরণ

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে করোনাভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করার পাশাপাশি মাস্ক বিতরণ করেছে মুকসুদপুর থানা পুলিশ। রবিবার (২১ মার্চ) বেলা ১২ টার মুকসুদপুর থানা পুলিশ বিভিন্ন স্থানে এসব মাস্ক বিতরণ করেন। পুলিশ জানায়, কোভিড-১৯ মোকাবিলায় সম্মুখ সারির যোদ্ধা হিসেবে শুরু থেকেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন পুলিশ সদস্যরা। সাম্প্রতিক সময়ে আবারও ছড়িয়ে পড়েছে বৈশ্বিক মহামারি করোনা। করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় মুকসুদপুর থানা পুলিশের উদ্যোগে চন্ডিবরদী মোড়, সরকারি মুকসুদপুর কলেজের সামনে, কলেজ মোড় এলাকায় মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়ার নেতৃত্বে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা করা হয়। এ সময় যাদের মুখে মাস্ক ছিল না তাদের মাস্ক পরিয়ে দেওয়াসহ সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়। করোনার দ্বিতীয় ধাপ রোধে নিজেকে এবং পরিবারকে সুরক্ষিত রাখতে জনসাধারণকে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান পুলিশ সদস্যরা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com