বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

মুকসুদপুরে সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্য নিহত

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশ সদস্য শফিকুল ইসলাম (৫৫) নিহত হয়েছে। নিহত শফিকুল ইসলাম গোপালগঞ্জের ঘোনাপাড়া থেকে ঢাকা কর্মস্থলে যাওয়ার পথে শনিবার সকাল সড়া ৭টার সময় মুকসুদপুর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে দাশেরহাট নামক স্থানে চায়না রেল প্রজেক্টের একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ২৯৫২৬২ )’র সাথে ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত পুলিশ সদস্য শফিকুল ইসলাম গোপালগঞ্জের ঘোনাপাড়ার মৃত হায়দার আলীর ছেলে।

স্থানীয়রা জানায় সকালে গোপালগঞ্জ থেকে আসা একটি মটর সাইকেল একটি মাইক্রোবসের সাথে ধাক্কা লাগলে মটর সাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে মাইক্রোবাসের চালক তাকে মুকসুদপুর হাসপাতালে রেখে পালিয়ে যায় । মুকসুদপুর হাসপাতালের কর্মরত চিকিৎসক জানান ঘটনাস্থলেই পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, সড়ক দূর্ঘটনায় পুলিশ সদস্য শফিকুলের মৃত্যু হয়েছে। ঘাতক মাইক্রোবাস ও চালককে গ্রেফতার করা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com