সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
এম. এ. হাসেম ট্রাষ্টের পক্ষ থেকে ডিএসইসিতে খাদ্য সহায়তা প্রদান

এম. এ. হাসেম ট্রাষ্টের পক্ষ থেকে ডিএসইসিতে খাদ্য সহায়তা প্রদান

নিজস্ব প্রতিবেদক

মানুষের পাশে, মানুষের মাঝে’ এই শ্লোগান কে সামনে রেখে মহামারির সময় খাদ্য সহায়তা দিচ্ছে এম. এ. হাসেম ট্রাস্ট। পারটেক্স গ্রুপের কর্ণধার মরহুম এম. এ. হাসেম এর পরিবারের পক্ষ থেকে ঢাকা সাব -এডিটরস কাউনন্সিল (ডি,এস,ই,সি) এর সদস্যদের জন্য এ খাদ্য সহায়তা দেয়া হয় আজ বেলা ১২:৩০ মিনিটে সেগুন বাগিচায়।

ডি,এস,ই,সি এর সভাপতি মামুন ফরাজী এর পক্ষে এ সমস্ত খাদ্য সামগ্রী গ্রহন করেন সংগঠনটির সেক্রেটারী আবুল হাসান হৃদয় ও সহ-সভাপতি আঞ্জুমান আরা বেগম সহ অনান্য সদস্যবৃন্দ।

পারটেক্স পরিবারের পক্ষে এ সমস্ত খাদ্য সামগ্রী তুলে দেন হেড অব পাবলিক রিলেশন রাশেদ চৌধুরী। উল্লেখ্য, গতবছর এম.এ. হসেমের নেতৃত্বে পারটেক্স পরিবার এর পক্ষ থেকে বিভিন্ন মাধ্যমে মোট ৩০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়া হয়। এই খাদ্য সহায়তা ভবিষতে ও পারটেক্স পরিবারের পক্ষ থেকে অব্যহত থাকবে।

খাদ্য সামগ্রীর প্রতিটি প্যকেটে ছিল:- চাল, ডাল, ছোলা, আলু, চিনি, পেঁয়াজ, সাবান, তেল, পোলার চাল, লবন; যা একটি পরিবারের এক সপ্তাহের বাজার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com