শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রলীগ

কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রলীগ

আরটি হাসানঃ

চলতি মৌসুমের আগাম ইরি-বোরো ধান কাটা শুরু হয়েছে। তবে ধানের বাম্পার ফলন হলেও করোনা আতঙ্কে ধানকাটা শ্রমিক সঙ্কট দেখা দিয়েছে। এ অবস্থায় শ্রমিক সঙ্কটে থাকা মুকসুদপুর উপজেলার বিভিন্ন এলাকাগুলোতে ধান কেটে কৃষককে সহায়তা করছে সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ শুক্রবার (৩০ এপ্রিল) সকাল থেকে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের সুলতান দিঘীরপাড় গ্রামের কৃষক আলম শেখের ২০ কাঠা জমির বোরো ধান কেটে বাড়িতে তুলে দেন তারা।

এ সময় ধান কাটায় অংশ নেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহান শেখ, ছাত্রলীগ নেতা মনোয়ার শেখ, তরিকুল ইসলাম,স্বাধীন শেখ, হৃদয় শেখ, অশিক শেখ, ইমন মুন্সী সহ অনেকে।

সরকারি মুকসুদপুর কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রিয়াজ আহম্মেদ রাজ বলেন, ‘দেশে করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করেছে। কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা নিজেদের ঝুঁকি আছে জেনেও স্বতঃস্ফূর্তভাবে এসব কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাচিনা ও গোপালগঞ্জ ১ আসনে বারবার নির্বাচিত এমপি মুহাম্মদ ফারুক খানের নির্দেশে মুকসুদপুরের অসহায় কৃষদের ধান কেটে বাড়ি পৌছে দিচ্ছি।

কৃষক আলম শেখ বলেন দেশের এই সংকটময় মুহূর্তে কৃষকদের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা যে দায়িত্ববোধের পরিচয় দিয়েছেন সে কারণে খুশি এলাকাবাসী ও কৃষকরা। আমি ছাত্রলীগ নেতাদের প্রতি কৃতজ্ঞ।

মুকসুদপুর কৃষি অফিসার মো: মনিরুজ্জামান বলেন, এ বছর মুকসুদপুরে বোরো আবাদ হয়েছে ১৩ হাজার ৩১ হেক্টর জমিতে। এ বছর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বোরো ধানের আবাদ ও ফলন ভাল হয়েছে ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com