রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেলেন মা মুকসুদপুরে ১৫ গাড়ির সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত অর্ধশতাধিক মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক সরকারি মুকসুদপুর কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ’লীগ নেতার পদত্যাগ আলিম পরীক্ষায় শেখ আব্দুর রাজ্জাক আলিম মাদরাসার শতভাগ সাফল্য মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত
মুকসুদপুরে ১কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মুকসুদপুরে ১কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বাংলার নয়ন সংবাদঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে এক কেজি গাঁজাসহ শের আলম (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মুকসুদপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৬ মে) বেলা সাড়ে তিনটায় তাকে লোহাইড় গ্রামের রোমান গাজীর মুদি দোকানের সামনে পাঁকা রাস্তা থেকে গ্রেফতার করা হয়। গাঁজা ব্যাবসায়ী শের আলম ফরিদপুর জেলার ভাংগা থানার তালকান্দা গ্রামের মৃত আব্দুল আলী ভূইয়ার ছেলে।

মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার মোঃ সাইফুল ইসলাম বাংলার নয়নকে জানান, গ্রেফতারকৃত শের আলম দীর্ঘদিন গাঁজা বিক্রি করে আসছিলেন। গাঁজা বিক্রী হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়।

এ সময় ১কেজি গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত কে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে তিনি জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com