বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
রোজিনা ইসলামের মুক্তি ও হেনস্তাকারীদের শাস্তির দাবিতে কোটালীপাড়ায় সাংবাদিকদের মানববন্ধন

রোজিনা ইসলামের মুক্তি ও হেনস্তাকারীদের শাস্তির দাবিতে কোটালীপাড়ায় সাংবাদিকদের মানববন্ধন

কোটালীপাড়া( গোপালগঞ্জ) প্রতিনিধি:

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের মুক্তি ও হেনস্তাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

আজ বুধবার উপজেলা পরিষদ চত্ত্বরে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় সাংবাদিক মিজানুর রহমান বুলু, এইচ এম মেহেদী হাসানাত, রতন সেন কংকন, গৌরাঙ্গ লাল দাস, কাজী পলাশ বক্তব্য রাখেন।

বক্তারা, স্বাস্থ্য মন্ত্রণালয়ে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে নির্যাতন ও হেনস্তায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার দাবি জানিয়ে বলেন, অবিলম্বে রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। তা না হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com