শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
ঢাকা-খুলনা মহাসড়কে চাকা ফেটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ: চালকসহ আহত বেশ কয়েকজন মুকসুদপুরে জ্বালানী তেল মজুদ করায় এক ব্যবসায়ীর ১০ হাজার টাকা জরিমানা ঈদুল ফিতর উপলক্ষে মুকসুদপুরে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা মুকসুদপুরে আইফোন ও টাকার লোভে বন্ধুকে হত্যা, গ্রেপ্তার ২ মুকসুদপুরে নিলু মুন্সির হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন মুকসুদপুরে গণহত্যা ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা সালথায় আগুনে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাঁড়ালেন শামা ওবায়েদ মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২ মুকসুদপুরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও ফুটপাত দখলমুক্ত করতে মোবাইল কোর্ট শামা ওবায়েদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী হওয়ায় বল্লভদীতে দোয়া ও মিলাদ মাহফিল
ভাবড়াশুরে মাঠ দিবস অনুষ্ঠিত

ভাবড়াশুরে মাঠ দিবস অনুষ্ঠিত

বাংলার নয়ন সংবাদঃ

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়নে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ধান, গম পাট বীজ উৎপাদ, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় স্থাপিত ব্রি-ধান ৮৯ এর প্রদর্শনী প্লটের মাঠ দিবস অনুষ্ঠিত।

সোমবার (২৪ মে) বিকালে মুকসুদপুর উপজেলার ভাবড়াশুর ইউনিয়নে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

ভাবড়াশুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রিফাতুল আলম মুছার সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুবায়ের রহমান রাশেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অফিসার চৈতন্য পাল।
মাঠ দিবস অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলাকার কৃষক কৃষাণীগন,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এসময় কৃষি কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, ব্রি-ধান ৮৯ এর হেক্টর প্রতি ৭.৫টন ফলন পাওয়া যায়। মাঠ দিবসে আগত কৃষক কৃষাণীগন এই ধানের ফলন দেখে আগামীতে ব্রি-ধান ৮৯ জাতের ধানের চাষ করার আগ্রহ প্রকাশ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাবড়াশুর ইউনিয়ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com