বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে তথ্যসংগ্রহকারীদের প্রশিক্ষণের উদ্বোধন মুকসুদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভা মুকসুদপুরে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় ভ্যান চালক নিহত মুকসুদপুরে নার্সারি মালিকের ব্যতিক্রমী উদ্যোগ, শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ মুকসুদপুরে পৃথক ঘটনায় নারী-পুরুষের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ মুকসুদপুরে বাসের চাপায় পথচারী নিহত মুকসুদপুরে একাধিক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেফতার ইতালি পাঠানোর নামে লিবিয়ায় পাচার, দেশে ফেরার পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
মুকসুদপুরে (এসডিএফ) এর উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান

মুকসুদপুরে (এসডিএফ) এর উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদান

তারিকুল ইসলামঃ
সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রনালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে অলাভজনক স্বায়িত্ব শাসিত প্রতিষ্ঠান।
নুতন জীবন লাইভলিহুড ইম্পুভমেন্ট প্রযেক্ট এর আওতায় গোপালগঞ্জ জেলার ৭ নং মুকসুদপুর ক্লাস্টারের ধোপাকান্দি গ্রাম সমিতিতে ১১০ জন করোনায় ক্ষতিগ্রস্থ দরিদ্র ও অতিদরিদ্রের ৮ হাজার টাকা করে ৮ লক্ষ ৮০ হাজার টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

শনিবার (২৯ মে) বেলা সাড়ে এগারোটায় বাঁশবাড়িয়া ইউনিয়নের ধোপাকান্দি গ্রাম সমিতিতে বিষেশ আর্থিক সহায়তা তহবিল প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মোল্যা।

এসময় উপস্থিত ছিলেন সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী মোশারফ হোসেন, জেলা কর্মকর্তা কমিউনিটি ফিন্যান্স মোহাম্মদ আলী, ৭ নং মুকসুদপুর ক্লাসটার ইনচার্জ বানী বৈরাগী, ৭ নং মুকসুদপুর ক্লাস্টারের সিএফ তাপশ চন্দ্র, ডিইও রমজান হোসেন, গ্রাম সমিতির প্রতিনিধি, এসজেসিএস এর প্রতিনিধি, স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com