বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
মুকসুদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে নারকেল গাছের চারা ও সার বিতরণ মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন মুকসুদপুরে নিখোঁজের ৫ দিন পর ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, আটক-২ মুকসুদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুকসুদপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি মুকসুদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু মুকসুদপুরে কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও  মুকসুদপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মুকসুদপুরে ১২৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মাহমুদুল হাসান সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে মুকসুদপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন
মুকসুদপুরে গ্রাম পুলিশের সাথে মতবিনিময় সভা

মুকসুদপুরে গ্রাম পুলিশের সাথে মতবিনিময় সভা

তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় কর্মরত গ্রাম পুলিশ সদস্যদের সাথে মুকসুদপুর থানা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৮ জুন দুপুর সাড়ে ১২ টায় মুকসুদপুর থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর কাশিয়ানী (সার্কেল) এ এস পি মোঃ শাহিনুজ্জামান চৌধুরী।

সভায় গ্রাম পুলিশ সদস্যদের করণীয় বিষয়ের ওপর আলোচনার পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর কাজে আরো সক্রিয় সহযোগিতায় বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনামূলক বক্তব্য দেন অতিথিরা।

সভায় অন্যদের মধ্যে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবু বক্কর মিয়া, মুকসুদপুর থানা ওসি (তদন্ত) মোঃ আমিনুর ইসলাম, ও সেকেন্ড অফিসার মোঃ সাইফুল ইসলাম, স্থানীয় সাংবাদিক সহ মুকসুদপুর থানা গ্রাম পুলিশ বাহিনীর প্রায় দেড় শতাধিক সদস্য অংশ নেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com