শনিবার, ০৯ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম:
কৃষ্ণাদিয়া বনিক সমিতির নতুন কমিটি গঠন, সভাপতি ইমরান মোল্যা সম্পাদক সৈয়দ মৃধা ঢাকা কলেজ ছাত্রদলের কমিটিতে সালথার পিনু মুকসুদপুরে নেই এসিল্যান্ড, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ মুকসুদপুরে শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা সরকারি সাবের মিয়া জসিমউদদীন (এসজে) মডেল উচ্চবিদ্যালয় ও সোনালী ব্যাংক পিএলসি’র মধ্যে এসপিজি চুক্তি স্বাক্ষর মুকসুদপুরে নির্মাণাধীন রিজিক হাইওয়ে ইন চাইনিজ এন্ড বাংলা রেস্টুরেন্টে চাঁদা দাবি ও হামলার অভিযোগ মুকসুদপুরে “হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন” উপলক্ষে এ্যাডভোকেসী সভা ও শিক্ষকদের ওরিয়েন্টেশন মুকসুদপুরে মসুর ডালের ফিল্ড ওরিয়েন্টেশন অনুষ্ঠিত মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত স্কুল নয় যেন কোচিং সেন্টার: ৮ শিক্ষকের ৬ জনই স্কুলে পড়ান প্রাইভেট
করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে পুরোপুরি জনশূন্য রয়েছে মুকসুদপুর সদর

করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনের দ্বিতীয় দিনে পুরোপুরি জনশূন্য রয়েছে মুকসুদপুর সদর

তারিকুল ইসলামঃ
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা সদরে নেই কোনো যানবাহন। ওষুধের দোকান ছাড়া বন্ধ রয়েছে সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। আইনশৃংখলা বাহিনির নজরদারিতে রয়েছে পুরো উপজেলা।

শুক্রবার (২জুলাই) সকালে মুকসুদপুর উপজেলা সদরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এই চিত্র।

চৌরঙ্গি এলাকাসহ বেশ কয়েকটি এলাকা ঘুরে পুরোপুরি জনশূন্য পরিলক্ষিত হয়েছে। সরকারের আহ্বানে উপজেলা সদরের সকলে এখন ঘরে বন্দি। রাস্তাঘাটে নেই কোনো যানবাহন, নেই জনমানুষের চলাচল।

সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ঔষধ ও কাঁচামাল ব্যতিত সকল ধরনের দোকান বন্ধ রয়েছে। উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত টহলে রয়েছে। উপজেলা প্রশাসন কঠোর ভাবে বিধি নিষেধ বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা করছেন। প্রশাসনের সাথে সেনাবাহিনীর টহল দিতে দেখা গেছে।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার জোবায়ের রহমান রাশেদ বাংলার নয়নকে বলেন, ২য় ধাপে কোভিড-১৯ করোনা ভাইরাস নিয়ন্ত্রণে সরকারি বিধি নিষেধ বাস্তবায়নে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে আছে। প্রয়োজন ছাড়া কাউকে বাইরে বের না হওয়ার আহবান জানান তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved 2024 Banglarnayan
Design & Developed BY ThemesBazar.Com